দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে গত বুধবার মোস্তফা ব্যাপারী (২৫) ও সাইফুল ব্যাপারী (২৬) নামে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়। ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের তাড়াইল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার তাড়াইল থেকে গ্রেপ্তারের পর তাঁদের কাছ থেকে গাঁজা, মোটা রশি ও ্কচটেপ জব্দ করা হয়। গত সোমবার রাতে চান্দ্রা ইউনিয়নের সিংগারডাক এলাকায় গতিরোধ করে এক ঘণ্টার মধ্যে তিনটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে। ফরিদপুর অফিস|