দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে যানবাহন থেকে চাঁদা আদায় করার সময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন সেলিম (২৭) ও আবুল হোসেন (৩৫)। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরাফত উল্ল্যাহ্ বলেন, মহাসড়কের শিমরাইল মোড়ে যানবাহন থেকে একদল চাঁদাবাজ চাঁদা আদায় করছে—এ খবরে অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার রাতে সেলিমকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার সকালে একই স্থান থেকে চাঁদাবাজির সময় আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। অন্য চাঁদাবাজদের গ্রেপ্তারে অভিযান চলছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি|