প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আমজাদ হোসেন (৮০) ও রিয়াজ উদ্দিন ফকিরকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়। ফুলবাড়িয়া থানা পুলিশের সূত্র বলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে ফুলবাড়িয়া উপজেলার কেশরগঞ্জ ও ভালুকজান গ্রামে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। ফুলবািড়য়া থানার ওসি রিফাত খান বলেন, ‘ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা হাতে পেয়ে আমরা অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছি।’