দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর মডেল থানা-পুলিশ গত বুধবার রাতে অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। তাঁদের সিলেট থেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মৌলভীবাজারের কমলগঞ্জের বাঘমারার আল আমিন ওরফে সুমন (৩২) ও কুমিল্লার মনোহরদীর ছোটকাছির আলাউদ্দিন (২৬)। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট রাতে মৌলভীবাজার শহরের টিবি হাসপাতাল সড়কের একটি বাসার লোকজনকে অজ্ঞান করে দুর্বৃত্তরা মালামাল নিয়ে যায়। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়। সদর মডেল থানার এসআই আবুল হাসেম জানান, গ্রেপ্তার হওয়া দুজন ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মৌলভীবাজার প্রতিনিধি|