দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সদর হাসপাতালে গতকাল বুধবার সকালে র্যা ব সদস্যরা অভিযান চালিয়ে ৪৪০ পিস ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছেন। র্যা ব ১৩-এর অধিনায়ক মেজর মাহমুদ বলেন, দিনাজপুর সদর হাসপাতাল এলাকা মাদক ব্যবসায়ী এবং সেবনকারীদের অন্যতম আখড়া। গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়। গতকাল গ্রেপ্তার করা দুজন হলেন দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়ী মহল্লার ইউনুস আলীর ছেলে আপেল (২৪) ও সোবহান আলীর ছেলে রাসেল (২৬)। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেকুজ্জামান বলেন, এ ঘটনায় র্যা ব কর্মকর্তা রেজাউল করিম মাদকবিরোধী আইনে দুই যুবকের বিরুদ্ধে মামলা করেছেন।