দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুর কারাগারে গত শুক্রবার বিকেলে এক বন্দীকে ইয়াবা বড়ি দেওয়ার চেষ্টার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার কানমারি মাওরাপট্টি গ্রামের রোজিনা আক্তার (৩০) ও উত্তর চাষারার আল-মামুন (৩৭)। গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মাহবুবুল আলম ভূইয়া বলেন, কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আতাউর রহমানের সঙ্গে তাঁর দুই স্বজন দেখা করতে আসেন। এ সময়ে তাঁরা ১০০টি ইয়াবা বড়ি দেওয়ার চেষ্টা করেন। পরে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।