দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে জাকিরুল ইসলাম ওরফে জাকু (৩৫) হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার বিকেলে বড়পুকুরিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আসাদুল ওরফে ফেকু ও আবু মোতালেব ওরফে ভেকু সরদারকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বাড়ি বড়পুকুরিয়া খনির পার্শ্ববর্তী চৌহাটি গ্রামে। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত বৈদ্যুতিক তারও উদ্ধার করা হয়। গত রোববার পুলিশ উপজেলার হামিদপুর ইউনিয়নের বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজের পাশ থেকে লাশ উদ্ধার করে।