দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ১ হাজার ৩৭১টি ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যা ব-৮ ফরিদপুর ক্যাম্পের দুটি দল। গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে শহরের গুহ লক্ষ্মীপুর এলাকার তকিমোল্লা সড়কের শাহিদা বেগমের (৩২) নিজ বাড়ি থেকে ১ হাজার ৪টি ইয়াবা বড়িসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া একই দিন দুপুর পৌনে ১২টার দিকে নগরকান্দার বিল গোবিন্দপুর উত্তরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মো. সেলিম রেজাকে (৪৫) ৩৬৭টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়। ফরিদপুর র্যা বের অধিনায়ক মেজর মো. মোস্তফা কায়জার বলেন, এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি ও নগরকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে।