দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট ও হুমকি দেওয়ার অভিযোগে আঙ্গুর হোসেন ও ছিদ্দিকুর রহমান নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলার ছলিমাবাদ বাজারে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা ফেসবুকে ‘এস আর জামাত’ নামে একটি অ্যাকাউন্ট খুলে আওয়ামী লীগের স্থানীয় নেতা ও জনপ্রতিনিধিদের নামে ব্যঙ্গচিত্র পোস্ট ও তাঁদের হুমকি দিয়ে আসছিলেন।