প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পাইকপাড়া ও আন্ধারমানিক এলাকায় গত শুক্রবার রাতে পৃথক অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন কালিয়াকৈরের পাইকপাড়ার জাহাঙ্গীর আলম (৪৩) ও আন্ধারমানিকের মিন্টু (২৯)। পুলিশ জানায়, জাহাঙ্গীর ও মিন্টুসহ একটি চোরাই চক্র শুক্রবার রাতে মোটরসাইকেল ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এ খবর পেয়ে কালিয়াকৈর থানার ওসি আবদুল মোতালেব মিয়ার নেতৃত্বে পাইকপাড়ায় অভিযান চালিয়ে জাহাঙ্গীরের ঘর থেকে তিনটি চাপাতি, দুটি ছুরি, একটি ম্যাগাজিন, মোটরসাইকেলের লক ভাঙার সরঞ্জামসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে আন্ধারমানিক থেকে মিন্টুকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।