দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও কাহালুর বীরকেদার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মোয়াজ্জেম হোসেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মোসলেম উদ্দিন বীরকেদার ইউনিয়ন জামায়াতের সাবেক আমির। দুপচাঁচিয়া থানা সূত্রে জানা যায়, মোয়াজ্জেমের বিরুদ্ধে নাশকতার মামলা হওয়ায় সম্প্রতি তাঁকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। এক সপ্তাহ আগে তিনি জামিনে কারাগার থেকে মুক্তি পান। গতকাল তাঁকে উপজেলার সিও বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়। আর মোসলেমকে গত শনিবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।