দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের ফকিরের বাজার গ্রাম থেকে গতকাল শুক্রবার বিকেলে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই ইউনিয়নের ঝাউবাড়ী গ্রামের মোখলেছ মিয়া (৩৮) ও একই ইউনিয়নের সরকারপাড়া গ্রামের জহুরুল হক (৪৫)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, দীর্ঘদিন ধরে ওই দুই মাদক ব্যবসায়ী বাইসাইকেলের টিউবের ভেতরে গাঁজা রেখে মাদক ব্যবসা করছিলেন। খবর পেয়ে ফকিরের বাজার গ্রাম থেকে বিকেল চারটার দিকে তাঁদের গ্রেপ্তার ও দুই কেজি গাঁজা জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা হয়েছে।