দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ছোট মরাপাগলা এলাকা থেকে বৃহস্পতিবার ২৮ বোতল বিদেশি মদ ও ১৮৩ পিচ ইয়াবা বড়িসহ দুজনকে আটক করেছে র‌্যাব-৫। তাঁরা হলেন ছোট মরাপাগলা এলাকার হারুন-অর রশীদ (৪৮) ও সদর আলীর ছেলে রুবেল আহমেদ (২১)। চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ ক্যাম্পের এএসপি সহিদার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।