দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মাধবদীর শেখেরচর মাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে সাত লাখ টাকার জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি। গ্রেপ্তার দুজন হলেন পটুয়াখালীর ইদরগাপুর এলাকার কাউছার আহমেদ ও তাঁর সহযোগী মাদারীপুরের দেউরি এলাকার হাফিজুল হাওলাদার। এ ঘটনায় গতকাল শুক্রবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পুলিশ সুপার আমেনা বেগম বলেন, ডিবির এসআই খোকন চন্দ্র মাজার বাসস্ট্যান্ড এলাকায় গেলে কয়েকজন লোক পালানোর চেষ্টা করেন। এ সময় ওই দুজনকে আটক করে পুলিশ। তাঁদের শরীর তল্লাশি করে সাত লাখ টাকার জাল নোট এবং ব্যাগ থেকে একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, জাল নোট তৈরির একটি কাঠের ছাঁচ উদ্ধার করা হয়।