দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলে ৪৫ প্রকারের স্ট্যাম্প, সিল ও পাকিস্তান আমলের কোর্ট ফিসহ জালিয়াত চক্রের সদস্য সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার আদালত চত্বর থেকে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুজন হলেন কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামের হাবিবুর রহমান (৬৫) ও নড়াগাতী গ্রামের আবুল কালাম ফকির (৬১)। সদর থানার পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।