দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‍্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের দুটি দল পৃথক অভিযানে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার ফরিদপুর সদরের করিমপুর এলাকা থেকে ৬ হাজার ৮৮৪টি পটকাসহ লোকনাথ তাম্বুলী (১৯) এবং চোকদার বাড়ির মোড়ে থেকে ৫১০টি ইয়াবাসহ আজাদ খান (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। লোকনাথ তাম্বুলী আলফাডাঙ্গা উপজেলার কুণ্ডপাড়া গ্রামের রতন তাম্বুলীর ছেলে। আজাদ খান শহরের দক্ষিণ টেপাখোলা মহল্লার বাসিন্দা। এ ব্যাপারে র‍্যাব বাদী হয়ে কোতোয়ালি থানায় দুটি মামলা করেছে।