দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৬৮৫ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন উপজেলার বিনোদপুর ইউনিয়নের তানজিলা বেগম ও উজিরপুর জলমোড় এলাকার আরমান আলী। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সারোয়ার হোসেন বলেন, গতকাল রোববার বেলা পৌনে ১১টার দিকে বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রাম বাগানবাড়ি এলাকার মো. বুদ্ধুর বাড়িতে অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেনসিডিলসহ তাঁর স্ত্রী তানজিলাকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে গত শনিবার সন্ধ্যায় ইসরাইল মোড়ে একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে ১৮৫ বেতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় আরোহী আরমান গ্রেপ্তার হন। এ ব্যাপারে মামলা করে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।