দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকা থেকে মঙ্গলবার রাতে হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। তাঁরা হলেন সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালুগ্রাম এলাকার মোহাজের আলী (৫০) ও শিবগঞ্জ উপজেলার পার ধুমিহায়াতপুর এলাকার মো. সুমন (২৫)। সদর থানার ওসি মাযহারুল ইসলাম জানান, একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে হেরোইনসহ মোহাজের ও চালক সুমনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গতকাল বুধবার সদর থানায় তিনজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।