দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদকদ্রব্য বিক্রির অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা থেকে গতকাল রোববার দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন সাটুরিয়ার উত্তর কাউন্নারা গ্রামের মনির হোসেন (২৬) এবং ঢাকার ধামরাই উপজেলার চৌহাট গ্রামের আমিনুর রহমান (৩২)। সাটুরিয়া থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে সওদাগরপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে চার পুরিয়া হেরোইনসহ মনিরকে, ৫০ গ্রাম গাঁজাসহ আমিনুরকে আটক করা হয়। থানার এসআই মো. হাসান মিয়া বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।