দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গতকাল সোমবার ভোরে সাভার পৌর এলাকার একটি ভাড়াবাড়িতে অভিযান চালিয়ে সাদ্দাম ও শরীফ নামের দুজনকে গ্রেপ্তার করে। ডিবির ভাষ্যমতে, এ দুজন দীর্ঘদিন ধরে ফেনসিডিলের ব্যবসা করে আসছিলেন। গতকাল অভিযান চালিয়ে দুই হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। একটি ব্যক্তিগত গাড়ি জব্দ করা হয়েছে। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। সাদ্দাম ও শরীফ চিহ্নিত মাদক ব্যবসায়ী।