প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকা থেকে গতকাল মঙ্গলবার ভোরে ছিনতাইয়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আরিফ হোসেন উপজেলার আষাড়িয়ার চর গ্রামের স্বপন মিয়ার ছেলে এবং রাকিব মিয়া মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার খিলগাঁও গ্রামের সরোয়ার হোসেনের ছেলে। তাঁদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। সোনারগাঁ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) উদয় চক্রবর্তী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।