দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদী পৌরসভার দত্তপাড়া এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে অস্ত্র ও গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে তিনটি গুলিসহ একটি রিভলবার, ১৬টি শটগানের গুলি, দুটি পিস্তলের গুলি ও ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ওই দুজন হলেন সদর উপজেলার বইদ্দামারা চর এলাকার ছাদেকুর রহমান (৩০) ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মনাইকান্দি এলাকার মাসুদ মিয়া (২৭)। নরসিংদী সদর মডেল থানার এসআই মোস্তাক আহাম্মেদ বলেন, ওই দুজনকে আদালতের মাধ্যমে নরসিংদী কারাগারে পাঠানো হয়েছে।