দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে গতকাল বুধবার ভারতীয় লবণসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জিআরপি থানা-পুলিশ। সৈয়দপুর-খুলনাগামী রূপসা আন্তনগর ট্রেনে অভিযান চালিয়ে ১৭৭ প্যাকেট লবণ জব্দ করা হয়। খুলনা থেকে ছেড়ে ট্রেনটি সকালে স্টেশনে এসে পৌঁছালে সহকারী পুলিশ সুপার ফিরোজ আহমেদের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। গ্রেপ্তার দুজন হলেন শহরের বাঁশবাড়ি এলাকার সাঈদ মিয়া (৪৫) ও নয়াবাজারের মনির হোসেন (৪০)। সৈয়দপুর রেলওয়ে থানার (জিআরপি) ওসি এ কে লুৎফর রহমান বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।