প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিত জেএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে গতকাল রোববার নকলের দায়ে দুজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সাধারণ গণিত বিষয়ের পরীক্ষা ছিল। চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ফটিকছড়ি ও খাগড়াছড়ি এলাকার দুটি পরীক্ষা কেন্দ্রের দুজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া বোর্ডের অধীন অন্যান্য কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।’