দুজন শ্রীঘরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় গবাদিপশু বৈধকরণের করিডর ছাড়পত্রের নকল কাগজসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত মঙ্গলবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাকিমপুর গ্রামে অভিযান চালিয়ে সদর উপজেলার বাররশিয়া গ্রামের আবদুল্লাহিল কাফি ও ফিরোজ কবিরকে গ্রেপ্তার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম বলেন, এ ঘটনায় করা মামলায় আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ|