দুজনকে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডিতে গতকাল রোববার সকালে দোকানে ঢুকে টাকা লুটের সময় সন্দেহভাজন দুই ব্যক্তি গণপিটুনির শিকার হয়েছেন। তঁারা হলেন মো. ফায়জুল (৪২) ও শাহ্ আলম (৪০)। আহত অবস্থায় তঁাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দোকানের মালিক জাবেদ আল মামুন। সকাল সোয়া ১০টার দিকে ধানমন্ডির ১৩ নম্বর সড়কের কর্নার মার্কেটের নিচতলায় ‘ক্যাশ অ্যান্ড ক্যারি’ নামের দোকানে এ ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার ওসি আবুবকর সিদ্দিক সন্ধ্যায় জানান, ঘটনাস্থল থেকে একটি ছুরি, একটি চাপাতি, তিনটি ককটেল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে ধানমন্ডি থানায় দস্যুতার অভিযোগে মামলার প্রক্রিয়া চলছে।