দুজনকে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল শহরের বাইপাসের রাবনা মোড়ে অভিযান চালিয়ে গতকাল শনিবার আন্তজেলা গাড়ি চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যা ব। এ সময় চুরি হওয়া একটি ব্যক্তিগত গাড়ি ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহীর চারঘাটের থানাপাড়া এলাকার রাশেদ আলী ও মিয়াপুর এলাকার মিনারুল ইসলাম। র্যা ব-১২-এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, মাইক্রোবাসটির মালিক ঢাকার কদমতলীর সরকার মামুনুর রশীদ ও ব্যক্তিগত গাড়ির মালিক ঢাকা সেনানিবাস এলাকার শামছুল আরেফিন।