দুজনকে জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জে দুই মাদকসেবীকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (কেরানীগঞ্জ সার্কেল) পারভেজুর রহমান তাঁদের এ দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. বাসেদ ও শফিকুল ইসলাম। তাঁদের মধ্যে শফিকুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. বাসেদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক মো. হোসেন বলেন, গতকাল বিকেল চারটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর কান্দাপাড়া বাজার এলাকায় মাদক সেবনকালে তাঁদের আটক করা হয়। তাঁদের ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে বিচারক শফিকুলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং বাসেদকে ৫ হাজার টাকা জরিমানা করেন।