প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুরে ভেজাল দুধ সরবরাহ করার সময় গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুজনকে ২ লাখ টাকা জরিমানা করেছেন। এ সময় ২৭ ক্যান ভেজাল দুধ বিনষ্ট করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে উপজেলার মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজের বিপরীত পাশে আফছারের বাড়ির সামনে অভিযান চালিয়ে ২৭ ক্যান ভেজাল দুধ, ১ কেজি কেমিক্যাল জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে পৌর এলাকার বাড়াবিল মহল্লার আতাউর ও তাঁর ভাই মোতাহারকে আটক করা হয়। তাঁরা দুধে কেমিক্যাল মিশিয়ে সড়কপথে বিভিন্ন জেলায় সরবরাহ করছিলেন। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ইউএনও আলীমুন রাজিব ২ লাখ টাকা জরিমানা করেন।