প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পতাকা অবমাননার দায়ে নীলফামারীর সৈয়দপুর শহরের দুই ব্যক্তির অর্থদণ্ড হয়েছে। গতকাল সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত তাঁদের এ দণ্ড দেন। পুলিশ জানায়, শহরের সরকার এন্টারপ্রাইজ ও ইউসুফ ব্রাদার্স নামের দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে গতকাল জাতীয় শোক দিবস উপলক্ষে একই খুঁটিতে জাতীয় পতাকা ও কালো পতাকা ওড়ানো হয়। কালো পতাকা উড়ছিল জাতীয় পতাকার ওপরে। এ ঘটনায় প্রতিষ্ঠান দুটির দুই কর্মচারী জালাল উদ্দিন (৩০) ও মোকসেদুল ইসলামকে (২৮) আটক করা হয়। পরে তাঁদের সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসার কার্যালয়ে নেওয়া হয়। তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুজনকে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেন।