দুজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল বৃহস্পতিবার মাদকাসক্ত যুবকসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁরা হলেন মাদকাসক্ত দেলোয়ার হোসেন (৪৪) ও বিলকিস আক্তার (২২)।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, দেলোয়ার বাসাবোর ২০০, ওহাব কলোনিতে থাকতেন। গতকাল বিকেলে দেলোয়ার বাসার ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস লাগান। ডাকাডাকি করেও স্বজনেরা কোনো শব্দ না পেয়ে দরজা ভেঙে সিলিং ফ্যান থেকে তাঁর লাশ নামিয়ে আনেন। পরে সবুজবাগ থানার পুলিশ লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
সবুজবাগ থানার এসআই প্রশান্ত বালা বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, দেলোয়ার মাদকাসক্ত ছিলেন। ঘটনাটি আত্মহত্যাজনিত। তাঁর বাবার নাম শফিউদ্দিন। গতকাল বিলকিস আক্তার (২২) নামে এক নারী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বিলকিসের বড় বোন মোরশেদা আক্তার বলেন, বিলকিস সপরিবারে দক্ষিণ বেগুনবাড়ী থাকতেন। তাঁর গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরার গোবিন্দাপুরে।