দুজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল শনিবার এক নবজাতকসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। অন্যজন হলো আয়েশা। দুটি লাশই ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
বাড্ডা থানার এসআই আবদুর কাদের বলেন, গতকাল উত্তর বাড্ডার হোসেন মার্কেট-সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের সামনের ডাস্টবিন থেকে নবজাতকটির লাশ উদ্ধার করা হয়।
খিলগাঁও এলাকার মেরাদিয়ার হিন্দুপাড়ার একটি বাড়ি থেকে গতকাল আয়েশা আক্তার (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
খিলগাঁও থানার এসআই আবদুল কাদের বলেন, এবারের জেএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল আয়েশার।