দুজনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জে জমির দলিল জাল করার দায়ে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজুর রহমান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন অখিল চন্দ্র সরকার ও নিরঞ্জন সরকার।
উপজেলা ভূমি অফিস কেরানীগঞ্জ সার্কেলের ভারপ্রাপ্ত কানুনগো মীর মোয়াজ্জেম হোসেন জানান, দণ্ডপ্রাপ্ত ওই দুই ব্যক্তি ১৯৭৪ সালের ১২ অক্টোবর সদর সাব রেজিস্ট্রি অফিসের দুটি দলিল দিয়ে নামজারির জন্য আবেদন করেন। তাঁদের দেওয়া দলিল দুটির ফটোকপি দেখে সন্দেহ হলে মূল দলিল যাচাই-বাছাই করা হয়। এরপর মূল দলিলের সঙ্গে ফটোকপির কোনো মিল না থাকায় বিষয়টি সহকারী কমিশনারকে (ভূমি) জানানো হয়।