প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুরে মাদক বিক্রির দায়ে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সেলিম রেজা তাঁদের এ শাস্তি দেন। মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুর মোহাম্মদ জানান, উপজেলার ত্রিমোহন গ্রামের ইদ্রিস আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। গতকাল তাঁকে আটক করা হয়। পরে আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দেন। একই অভিযোগে উপজেলা সদরের পোস্টকামুরী গ্রামের রবিন মিয়াকে গত শুক্রবার দুপুরে মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছন থেকে পুলিশ আটক করে। আদালতের বিচারক তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন।