দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর রেলস্টেশন এলাকায় মদ পানে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অসুস্থ আরও চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন মাঝুখান এলাকার হাসান আলী (২৮) ও ফরিদপুর এলাকার শাহীন মিয়া (৩০)। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ১০-১২ জন মাদকসেবী সেখানে বসে রাতভর স্পিরিট মেশানো অতিরিক্ত মদ পান করে। বৃহস্পতিবার ভোরে দুজনের মৃত্যু হয়। কালিয়াকৈর থানার এসআই মো. রাজীব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।