প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় গত দুই দিনে অজ্ঞাতনামা দুই যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল বুধবার বিকেলে উপজেলার চান্দেরচরে ধলেশ্বরী নদী থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে একই উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের কাছে চালতিপাড়া এলাকায় একটি ডোবা থেকে আরেক যুবকের লাশ উদ্ধার করা হয়। সিরাজদিখান থানার ওসি আবুল বাশার জানান, দুটি ঘটনায় থানায় পৃথক মামলা হয়েছে। মুন্সিগঞ্জ প্রতিনিধি