দুজনের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলার নাকাগাঁও এলাকায় কংশ নদ থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাতনামা এক তরুণ (২৫) ও আরেক তরুণীর (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুরে নাকাগাঁও এলাকায় কংশ নদে ওই তরুণ ও তরুণীর গলিত লাশ ভাসতে দেখে স্থানীয় ব্যক্তিরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। ফুলপুর থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ দুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়মনসিংহ অফিস|