প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জামশা গ্রামে নিখোঁজ হওয়ার আট দিন পর গতকাল বৃহস্পতিবার সুমাইয়া আক্তার (১০) নামের এক মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইছামতী নদী থেকে অজ্ঞাতনামা (৬৫) বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। ১৫ অক্টোবর সিঙ্গাইরের জামশা গ্রামের শরত আলীর মেয়ে সুমাইয়া স্থানীয় একটি মেলায় গিয়ে নিখোঁজ হয়। এদিকে গতকাল সকালে নবাবগঞ্জের গোবিন্দপুর শ্মশানঘাট এলাকায় ইছামতী নদী থেকে অজ্ঞাতনামা ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।