দুজনের সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত গতকাল শুক্রবার বগুড়ার শেরপুরে দুজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরুজুল ইসলাম এই আদালত পরিচালনা করেন। শেরপুর থানার ওসি আলী আহমেদ হাশমী বলেন, এর মধ্যে নাটোরের সিংড়া উপজেলার পশ্চিম ভেংড়ী গ্রামের ফরমান আলীকে (৩০) চুরির চেষ্টার দায়ে এক বছর ও শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের টুনিপাড়া গ্রামের আবদুল জলিলকে (৩৫) মাদক সেবন করায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাঁদের বগুড়ার জেলখানায় পাঠানো হয়। শেরপুর (বগুড়া) প্রতিনিধি|