দুটি আবাসিক হোটেল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুটি আবাসিক হোটেল বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময়   সাতজনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা হক আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বন্ধ হওয়া হোটেল দুটি হচ্ছে ‘কিং বোর্ডিং’ ও ‘ইউনিক’। এ সময় কিং বোর্ডিংয়ের ব্যবস্থাপক দুলাল মিয়াকে চার মাস কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া হোটেলের কর্মচারী মো. হারুনকে চার মাস, সালাহ উদ্দিনকে তিন মাস ও শিমুল চন্দ্র ভৌমিক নামের এক অতিথিকে এক মাস কারাদণ্ড দেন আদালত। ইউনিক আবাসিক হোটেল থেকে আটক করা ফারুক হোসেন ও করিম শেখকে এক মাস এবং কফিল উদ্দিনকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়।