দুটি পিস্তল উদ্ধার গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে দুটি পিস্তল, ৫০টি গুলি ও চারটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পুলিশ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের আবদুল্লাহ কাফি (২১), শহীদ হাসান (১৯) ও শামীম রেজা (২৭) এবং মনাকষা ইউনিয়নের তারাপুর গ্রামের মাহবুব আলম (২৯)। শিবগঞ্জ থানার পুলিশ সূত্র জানায়, গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ আদিনা ফজলুল হক কলেজের সামনে এবং শুক্রবার রাতে মনাকষা ইউনিয়নের তারাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার এবং ওই চারজনকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।