প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত লাইসেন্স ছাড়া সয়াবিন তেল বাজারজাত করার অভিযোগে দুটি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছেন। গতকাল সোমবার এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন বলেন, লাইসেন্স ছাড়া তেল বাজারজাত করায় চাক্তাইয়ের মদিনা এজেন্সি ও জালালাবাদ এলাকার ভাই ভাই কনজুমার প্রোডাক্ট নামের দুটি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে। এ ছাড়া অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে সরিষার তেল উৎপাদন করায় মদিনা এজেন্সিকে ৫০ হাজার টাকা এবং চাক্তাই এলাকার শাহ মোহসেন অয়েল মিলকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহায়তা করে বিএসটিআই ও র্যাব।