দুটি প্রতিষ্ঠানকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরায় গতকাল বৃহস্পতিবার দুটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত।
র্যা ব সূত্র জানায়, গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদের নেতৃত্বে র্যা বের ভ্রাম্যমাণ আদালত উত্তরার ৪ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কে আগোরা ও স্বপ্ন নামের দুটি প্রতিষ্ঠানে অভিযান চালান। এ সময় ভ্রাম্যমাণ আদালত দেখতে পান কিছু পণ্য বিএসটিআইর লোগো ছাড়া বিক্রি হচ্ছে। এর দায়ে প্রতিষ্ঠান দুটিকে দেড় লাখ টাকা করে তিন লাখ টাকা জরিমানা করেন আদালত। এ ছাড়া আদালত বিদেশি পণ্য হলদিরাম ব্র্যান্ডের আচার এবং ন্যাচারাল মিনারেল ওয়াটার জব্দ করে তা ধ্বংসের নির্দেশ দেন।