দুটি বাল্যবিবাহ বন্ধ, এক কনের বাবার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় আজ শুক্রবার দুটি বাল্যবিবাহ বন্ধ করেছে প্রশাসন। এক কনের বাবাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা সাকিলা দিল হাছিন প্রথম আলোকে বলেন, পৌর এলাকার টিকরামপুর এলাকায় আজ এক অষ্টম শ্রেণীর ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলামের নেতৃত্বে পুলিশ গিয়ে বিয়ে বন্ধ করে দেয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের বাবা মুনিরুল ইসলামকে কারাদণ্ড দেওয়া হয়।
সকালে পৌর এলাকার কল্যাণপুর বাগানপাড়ায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে প্রশাসন এ বিয়ে বন্ধ করে দেয়। পরে উভয় পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়, বিয়ের বয়স না হওয়ার পর্যন্ত তারা এ বিয়ের আয়োজন করবে না।