প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে আনসার-ডাকাত গোলাগুলির ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের ইনচার্জ মো. জালাল উদ্দিন জানান, গত রোববার রাতে আনসারের পক্ষ থেকে টেকনাফ থানায় দুটি মামলা করা হয়। মামলায় মো. রফিক, রশিদ উল্লাহ, আবদুল মোনাফ, রহিম উল্লাহ ও মো. শাকেরসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করা হয়েছে। তিনি জানান, শরণার্থী শিবিরের বি-ব্লকের একটি কক্ষ থেকে আবদুল মোনাফ ও রশিদ উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, আবদুল মোনাফ ও রশিদ উল্লাহর বিরুদ্ধে ডাকাতি, মানব পাচার ও নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে ডজন খানেক মামলা আছে।