প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া বস্তিতে মাদকবিরোধী অভিযানকালে নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলার ঘটনায় গতকাল দুটি মামলা হয়েছে। দুটিতেই ২২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করা হয়েছে। এদিকে হামলার ঘটনায় একটি বিদেশি পিস্তলসহ চারজনকে আটক করেছে পুলিশ। গত রোববার ডিবির একটি দল ওই বস্তিতে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়। এতে পুলিশের চার সদস্য আহত হন। গতকাল বিকেল থেকে রাত আটটা পর্যন্ত রূপগঞ্জ ও ডেমরা থানা-পুলিশ এবং ডিবি ও র্যাব যৌথ অভিযান চালিয়ে একটি পিস্তলসহ অভিযুক্ত মাদক ব্যবসায়ী শমসের আলী, বিপ্লব, আবু সাঈদ ও আবু সায়েমকে আটক করে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।