দুটি রিভলবারসহ তিন ছিনতাইকারী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ দুটি বিদেশি রিভলবার, তিনটি ছুরিসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। গত সোমবার রাত সোয়া ১২টার দিকে নগরের লাকসাম সড়কের মনোহরপুর এলাকার হোটেল সালাউদ্দিনের মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই তিনজন হলেন এমরান হোসেন ওরফে রাসেল, রিপন মিয়া ও লোকমান আহমেদ। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁদের কুমিল্লার ১ নম্বর আমলি আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ডিবির উপপরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ জানান, সোমবার রাতে মোটরসাইকেলে করে লোকমান নগরের মনোহরপুর এলাকার হোটেল সালাউদ্দিনের মোড়ে দুই সহযোগীকে নিয়ে অবস্থান নেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে গুলিভর্তি দুটি বিদেশি রিভলবার ও তিনটি ছুরি উদ্ধার করা হয়।