প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার ভেলুমিয়া-ধুলিয়া নৌপথে এমএল ইকরা লঞ্চের চালক আবদুল লতিফ মৃধাকে ১৫ হাজার টাকা এবং ভেদুরিয়া-বরিশাল নৌপথের এমভি অন্তরা লঞ্চের মালিক মো. শাহিনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সনদপত্র না থাকার অপরাধে তাঁদের জরিমানা করেন আদালতের নির্বাহী হাকিম আবদুল মান্নান। গত বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালানো হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-নিরাপত্তা ট্রাফিক নাসিম আহমেদ গতকাল বৃহস্পতিবার এসব তথ্য দেন।