দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার বাঁশগাড়া গ্রামের ধানখেত থেকে আসমা বেগম (৩৫) নামের এক গৃহবধূ ও একই উপজেলার ফাঁড়াবাড়ি বালিকা উচ্চবিদ্যালয় থেকে অজ্ঞাতনামা ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করা হয়েছে। আসমা বেগম গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী। থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার সকালে স্থানীয় লোকজন ধানখেতে ও বিদ্যালয় মাঠে মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে সদর থানার ওসি এ কে এম মেহেদী হাসান জানান, মৃতদেহ দুটির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ঘটনা পরিষ্কার হবে।