দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর সদর উপজেলার নলুয়া এলাকা থেকে গতকাল শনিবার এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন পলাশ উপজেলার গজারিয়া এলাকা থেকে এক রিকশাচালকের মৃতদেহ উদ্ধার হয়েছে।
মৃত দুজন হলেন সদর উপজেলার নলুয়া এলাকার আবদুল গাফফারের স্ত্রী আসমা আক্তার (২২) ও পলাশ উপজেলার গজারিয়া এলাকার সুলতান মিয়ার ছেলে রিকশাচালক মো. ইব্রাহিম মিয়া (৩৫)।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, চার মাস আগে নলুয়া এলাকার আবদুল গাফফারের সঙ্গে সাটিরপাড়া চৌয়ালা এলাকার আসমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর তাঁদের মধ্যে কলহ দেখা দেয়। গতকাল সকালে স্বামীর বসতঘরের নিজ কক্ষের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় আসমার লাশ উদ্ধার করে পুলিশ।
গতকাল দুপুরে গজারিয়া গ্রামের দক্ষিণপাড়া এলাকার একটি সেতুর নিচে ইব্রাহিম মিয়ার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।